× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

আমরা আপনাদের লাইফটা ইজি করে দেব: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

আমরা আপনাদের লাইফটা ইজি করে দেব: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমরা আপনাদের এই লাইফটা ইজি করে দেব। আমরা কানেক্ট করে দেব ব্যাংকিং সিস্টেমের সঙ্গে আমাদের ই-রিটার্ন।

আপনি যখন এনআইডি দিবেন, অথবা টিআইএন দিবেন, অটোমেটিকলি আপনি যখন রিটার্ন এন্ট্রি করতে যাবেন, শুধু আপনি দেখবেন। তিনি বলেন, এই তথ্য এনবিআরের কর্মকর্তারা দেখতে পাবেন না।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের সদস্যদের জন্য রিটার্ন দাখিলের সহায়তা বুথ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যক্তি শ্রেণির করদাতার আয়কর রিটার্ন জমার সময় বাড়বে কিনা, সেই বিবেচনা সরকার করবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান বলেন, যখন আমরা দেখব যে, যারা রেজিস্ট্রেশন করেছে, তার বড় একটা অংশ রিটার্ন জমা দিয়ে ফেলেছে, তখন আমরা বুঝব যে আমার মোটামুটি পার্টটা শেষ হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়, আরও বড় অংশ, আরও প্রায় ১৫ লাখ অনলাইনে রিটার্ন জমা দেবে।

তিনি বলেন, সেক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন হয়, আমরা পরবর্তী সময়ে...হয়তো সরকার বিবেচনা করবে। স্যারের (অর্থ উপদেষ্টা) সঙ্গে আলোচনা করে ঠিক করব।

আবদুর রহমান খান বলেন, আমার হিসাব বলছে, প্রায় ৪২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে রেজিস্ট্রেশন করেছেন। জমা দিয়েছেন ২৬ লাখের বেশি। তার মানে, আরও প্রায় ১৫-১৬ লাখ রিটার্ন জমা দেয়নি। তো এটা আগামী এক সপ্তাহে পাওয়াটা হয়তো কঠিন হবে। এখনো প্রতিদিন কিন্তু নতুন নতুন রেজিস্ট্রেশন হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমা দিতে রেজিস্ট্রেশন করে।

নভেম্বর মাসের শেষ দিকে এসে ব্যক্তি শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ায় এনবিআর। সংস্থাটি তখন বলেছে, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। বর্তমানে কোনো নথি বা দলিল আপলোড ছাড়াই অনলাইনে রিটার্ন দেওয়া যাচ্ছে; ব্যাংকিং সেবার যেকোনো মাধ্যম বা মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ই-রিটার্ন দাখিলের স্বীকারপত্র পাচ্ছেন করদাতারা।

তিনি বলেন, আগামী অর্থবছর থেকে এ ব্যবস্থায় ব্যাংক থেকে সরাসরি সঞ্চয়ের তথ্য মিলবে। আমাদের যাদের প্রচুর তথ্য আনতে হয় ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য। যেমন ধরেন, কারো শেয়ার বাজারে বিনিয়োগ আছে, ছোট ছোট ডিভিডেন্ড পায়। এখন এই কত টাকা ডিভিডেন্ড পেল, সব কোম্পানিগুলো থেকে সার্টিফিকেট আনতে হয়। আমরা যেমন এটাকে আমাদের সিডিবিএল-এর সাথে সংযুক্ত করে দেব। স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভিডেন্ডের তথ্য ওখানে চলে আসবে।

এনবিআর চেয়ারম্যান উদাহরণ দিতে গিয়ে বলেন, কারও ডিপিএসের একটা অ্যাকাউন্ট আছে, কারও সেভিং অ্যাকাউন্ট আছে, কারও ছোট্ট একটা এফডিআর আছে, কারও সঞ্চয়পত্র আছে—সঞ্চয়পত্রে আমরা কানেক্ট করে ফেলেছি। এই যে ধরেন আপনার একাধিক ব্যাংকে হিসাব আছে ওই ব্যাংকে কত টাকা জমা, মুনাফা কত দিল, ট্যাক্স কত কাটল—প্রত্যেক ব্যাংকে গিয়ে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসা—এই যে যাওয়া আসার ঝামেলা।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team